Tuesday, 12 May 2015

ব্লগ তৈরির ২য় ধাপ-কিভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবেন, বিশেষ করে ব্লগ স্পট ব্লগের জন্য কিভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কন্টেন লিখবেন।

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আসা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি । প্রিয় ভিজিটর সার্চইঞ্জিন ফ্রেন্ডলি (এসইও)ব্লগস্পট ব্লগ সাইট তৈরির ২য় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ।প্রিয় ভিজিটর আমরা গেল পর্বে আপনাদের দেখিয়েছি, কিভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ব্লগস্পট ব্লগ তৈরি করবেন। প্রিয় ভিজিটর আমি এই টিউটোরিয়ালে আপনাকে দেখাব কিভাবে আপনার ব্লগারে সার্চইঞ্জিন ফ্রেন্ডলি পোস্ট করবেন । কথা না বাড়িয়ে চলুন টিউন শুরু করি ।



প্রথমে আপনার ব্লগের ড্যাসবোর্ড থেকে NEW POST এ ক্লিক করুন। তারপর আপনি যে বিষয়ের উপর টিউন করবেন, সেই বিষয়ের উপর কী-ওয়ার্ড রিসার্চ করুন, এবং কী-ওয়ার্ড সিলেক্ট করুন। এখন কী-ওয়ার্ড গুলি আপনার পোস্টের টাইটেলের মধ্যে ব্যাবহার করুন। তারপর পোস্টের প্রথম ৮-১০ লাইনের ভিতর আপনার সিলেক্ট কৃত কী-ওয়ার্ড গুলি ব্যাবহার করুন ।

কী-ওয়ার্ড ব্যাবহারের জন্যঃ কী-ওয়ার্ড ব্যাবহারের জন্য যে কাজ গুলি করবেন । আপনি যে বিষয়ের উপর পোস্ট লিখবেন, সে বিষয়ের উপর গুগলে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথম পেইজের মধ্যে যে রেজাল্ট আসবে সেই কন্টেন্ট গুলাতে প্রবেশ করুন । এখন দেখুন তারা কিভাবে তাদের পোস্টের মধ্যে কী-ওয়ার্ড ব্যাবহার করতেছে । পোস্টের কোন কোন জাইগাতে মুল কি-ওয়ার্ড ব্যাবহার করতেছে। সেই থেকে আইডিয়া গ্রহন করুন। এবং তাদের চাইতে উন্নত ভাবে কী-ওয়ার্ড আপনার সাইটে প্রবেশ কারান। তাহলে দেখবেন আপনার ব্লগ ও গুগলের প্রথম পেইজে চলে এসেছে । কি-ভাবে কী-ওয়ার্ড ব্যাবহার করতে হয়, তা মোটা মুটি হলেও বুঝতে পেরেছেন।





আপনার কন্টেন্ট ব্লগের মধ্যে পেস্ট করুন। এখন দেখুন, কম্পোজ এবং এইচটিএমএল লেখা আছে।
কম্পোজ সিলেক্ট করুন, এবার মধ্যে যে মেইন কি-ওয়ার্ড গুলি আছে, সেই কী-ওয়ার্ড গুলি মাউস এর কার্সর দিয়ে ব্লক করুন। এবং উপরে দেখুন নরমাল লেখা আছে সেই লেখার মধ্যে ক্লিক করুন। এখুন দেখুন এখানে কিছু অপশন আছে। হেডিং, সাবহেডিং,ইত্যাদি মেইন কী-ওয়ার্ড গুলি ব্লক করে হেডিং এর মধ্যে ক্লিক করুন ।না বুঝলে নিচের চিত্র দেখুন,

হেডিং সিলেক্ট করার মানে হচ্ছে। আপনি যখন সার্চ ইঞ্জিন গুলির মধ্যে কোন কী-ওয়ার্ড লিখে সার্চ করেন, তখন সার্চ ইঞ্জিন ঐ কী-ওয়ার্ড কোন সাইটের হেডিং ট্যাগের মধ্যে আছে তা দেখে, এবং যেই সাইটের মধ্যে সে এই কী-ওয়ার্ড পাই। সে সাইট কে সে তার সার্চ রেজাল্টের প্রথম পেইজে নিয়ে আসে। এখন আপনার সাইটের এই কী-ওয়ার্ড গুলি যদি সে হেডিং ট্যাগের মধ্যে পাই। তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে প্রথম পেইজে দেখাবে।

মনে রাখবেনঃ ব্লগে পোস্টের ক্ষেত্রে কী-ওয়ার্ড এর গুরুত্ব অনেক। আপনার কন্টেন্ট এর কী-ওয়ার্ড যত সুন্দর করে গুচিয়ে লিখতে পারবেন। আপনি সার্চ ইঞ্জিন এর কাছে তত বেশী প্রাধান্য পাবেন।
তাহলে পোস্ট লেখার আগে আপনার কাজ হচ্ছে পোস্ট সম্পর্কে কী-ওয়ার্ড রিসার্চ করা এবং কী-ওয়ার্ড সিলেক্ট করা। সিলেক্ট করা কী-ওয়ার্ড পোস্টের টাইটেল এর মধ্যে এবং বডি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে লেখা। তাহলে আপনি ভাল ফলাফল পাবেন।

এই ভাবে পোস্ট করলে অবশ্যই অবশ্যোই আপনার পোস্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডি হবে ।
আমি এই সার্চিঞ্জিন সম্পর্কে তেমন কিছু জানি না। যতটুকু জানি তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি । আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এই জগতে নতুন।


আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ ।

1 comment:

  1. আমার কমেন্ট বক্রস এ সকলে লিখতে পারছেনা। দয়া করে হেলপ করবেন।

    ReplyDelete